• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

চিলমারীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

chilmari-photo-k-6-10-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
কুষি পূর্নবাসন/প্রণোদনা কর্মসূচি ২০১৬-১৭ এর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন হিসাবে দুপুরে উপজেলার কৃষি অফিস হল রুমে উপজেলার ৩১৬জন কৃষকদের মাঝে জনপ্রতি ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়েছে।
বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর রংপুর অঞ্চল মোঃ শাহ আলম, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক খামারবাড়ী কুড়িগ্রাম মোঃ মকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান। এছাড়াও উপজেলা এসএপিপিও মোঃ জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সায়ীদ হোসেন আনছারী, মোঃ কবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ