• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

বোচাগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪’র মাঠ পরিদর্শন

ধানবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরের শষ্য ভান্ডার দিনাজপুরে জিক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ এর মাঠ পরিদর্শন করেছেন,হারভেষ্ট প্লাস-বাংলাদেশের কাট্রি ম্যানেজার ড. মো. খায়রুল বাশার।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতোইল ইউনিয়নের চেংগন এলাকায় বৃহস্পতিবার দুপুরে  জিক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ এর মাঠ পরিদর্শন করে আশাতীত ফলন দেখে উৎফুল্ল হয়ে উঠেন হারভেষ্ট প্লাস-বাংলাদেশের কাট্রি ম্যানেজার ড. মো. খায়রুল বাশার। এলাকার কৃষক  রবিউল গনি’র ক্ষেতে এ ধানের ভালো বীজ তোলার জন্য রোগিং,পরিস্কার ও বাছাই কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন তিনি। কৃষক রবিউল গণি এবছর প্রাথমিকভাবে ৪৮ একর জমিতে জিক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ আবাদ করেছেন। ফলনও পেয়েছেন ভালো।
এ সময় হারভেষ্ট প্লাস-বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আবু ছলেক,এআরডিও রুহুল আমিন মন্ডল,আরডিআরএস-বাংলাদেশের দিনাজপুর অঞ্চলের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পাভীন অন্যারা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ