• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

ডোমারে কার্ড বিতরনে অনিয়মের দায়ে চেয়ারম্যানের নামে মামলা

মামলানীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি মুল্যের চালের কার্ড বিতরনে দুর্নীতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগে ইউপি চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য, সুবিধাভোগী এবং অজ্ঞাত ব্যাক্তিদের নামে ডোমার থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মৃতঞ্জয় রায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন সুবিধাভোগী রশিদুল ইসলাম, বনমালী, সাবেক ইউপি সদস্য আহসান হাবীব ও হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম। জানা যায়, গত মাসে নীলফামারীর ডোমার উপজেলায় এই কর্মসূচীর প্রথম ধাপের চাল বিতরন করা হয়। তবে চাল বিতরনের পর থেকেই চালের কার্ড বিতরনে নানা অনিয়মের অভিযোগ উঠে। এ সব অভিযোগের ভিত্তিতে  বৃহস্পতিবার রাতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে তদন্ত করলে ঘটনার সত্যতা পান। রাতেই এ ব্যাপারে তার নির্দেশে ডোমার থানায় মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, যে সব কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ এসেছে সেইসব কার্ড আমার তালিকায় ছিল না।

ডোমার উপজেলা খাদ্য নিয়স্ত্রক কর্মকর্তা মৃত্যুঞ্জয় রায় মামলার বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েই রাতে নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নম্বর-৫, তারিখ-৬/১০/১৬ )।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা বলেন, হতদরিদ্র ব্যাক্তিদের না দিয়ে স্বচ্ছল ব্যাক্তিদের নামে অনিয়মের মাধ্যমে কার্ড বরাদ্দ হওয়ায় সংশ্লিষ্ট ব্যাক্তিদের নামে মামলা হয়েছে। তবে মামলার ধারা অনুযায়ী তদন্ত করবে দূর্নীতি দমন কমিশন দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ