ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার চৌরাইট ও ঝাঝিরা গ্রামে পৃথম অভিযান চালিয়ে শাহসুফি ও শহিদুল ইসলামকে আটক করা হয়।
আটক শাহসুফি উপজেলার চৌরাইট গ্রামের মৃত আকিম উদ্দিনের ছেলে ও শহিদুল ইসলাম ঝাঝিরা গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক শাহসুফির নামে ফুলবাড়ীসহ দিনাজপুর ও রংপুর থানায় একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। আর শহিদুলকে চোলাই মদসহ আটক করা হয়েছে। শহিদুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।