• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কাউনিয়ায় বাস খাদে পড়ে নিহত ১

সড়করংপুর: রংপুরের কাউনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক পলাশ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেইলী ব্রিজ এলাকার রহিমের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের নাগেশ্বরীগামী সাদ্দাম পরিবহনের (চট্টগ্রাম-ব-১১-০২৭৫) একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে চালক পলাশ ঘটনাস্থলেই মারা যান।

আহত হন- রিয়াজুল (৩৩), তার স্ত্রী জেসমিন (২৫), তাদের ছেলে রাসেল (৮), মাইদুল (৩৫), আতাউর (৩৩), রফিকুল (৩২), মাসুদ রানা (৩০), জহুরা বেগম (৩৮), নুজরুজ্জামান (৪৮), হামিনা (৩০), রাশেদাসহ (২৫) ২৫ জন। তাদের সকলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় বলে জানা গেছে।

আহতদের মধ্যে রফিকুল, হাসিনা, রিয়াজুল, রাসেল ও জেসমিনসহ আটজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানি দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ