• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে অগ্নিকান্ডে নগদ টাকাসহ ৬ ঘর পুড়ে ছাই

অগ্নিকান্ডসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ক্ষতিগ্রস্তরা। অগ্নিকান্ডে ৬টি ঘর, মালামালসহ নগদ ৭ লক্ষ টাকা পুড়ে গেছে। গত শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামারপুকুর টইল্লাপাড়া গ্রামের মৃত কাছু মামুদের ছেলে আজগার আলীর (৪৫) ঘরের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার হঠাৎ ছিড়ে টিনের চালায় পড়ে। এরপর পুরো বাড়িটি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় বাড়ির লোকজন জীবন বাঁচাতে বাহিরে পালিয়ে যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা বাড়িতে ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে বাড়ির মালামাল ও নগদ কয়েক লাখ টাকা পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানা পুলিশ অগ্নিকান্ড এলাকা পরিদর্শন করেছেন। কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ব্যক্তিগতভাবে কিছু সহায়তা করা হয়েছে। সরকারিভাবে বরাদ্দ পেলে ওই পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ