• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

আশুলিয়ায় ৩০ লাখ টাকাসহ জেএমবির অর্থদাতা আটক

র‌্যাব-পুলিশের অভিযানসিসি নিউজ: আশুলিয়ায় বাইপাইল এলাকার গাজিরচরের একটি বাড়িতে র‌্যাব অভিযান চালিয়ে জেএমবির অর্থদাতা আব্দুর রহমানসহ চারজনকে আটক করেছে।
এ সময় ওই বাড়ি থেকে ৩০ লাখ টাকা, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। আটককৃত অন্য সদস্যদের পরিচয় জানা যায়নি।
শনিবার সন্ধ্যা ৬টার থেকে র‌্যাব-৪  অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ