• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

আসল পরিচয় জানতে গাজীপুরে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ

জঙ্গীসিসি নিউজ: গাজীপুরের পাতারটেকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি প্রকাশ করে ডিএমপি তাদের আসল পরিচয় জানাতে সকলকে আহ্বান জানিয়েছে।

ডিএমপি তাদের ওয়েবসাইটে ছবি প্রকাশ করে জানায়, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে একাধিক নাম ব্যবহার করেছিল। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি। যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপি’র ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য,শনিবার বিকেলে গাজীপুরের হারিনালের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে সাত ‘জঙ্গি’ নিহত হয়। অভিযান শেষে বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাতজনের মৃত‌্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে ওইদিনই সকালে গাজীপুরের হারিনালের পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়। ওই অভিযানে একে-২২ ও পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ