পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার উত্তর খাস পাহনন্দা সীমান্ত এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রি-পিস ও টি-শার্ট আটক করেছে বিজিবি সদস্যরা। আজ ভোর রাতে বিজিবি টহল দলের চোরাচালান বিরোধী অভিযানে মালামালগুলো আটক করা হয়। আটককৃত মালামালগুলোর মধ্যে রয়েছে ১হাজার ১৪৬ টি শাড়ি, ৯৭টি থ্রি-পিস ও ১৯৪টি-শার্ট।
জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, চোরাকারবাররিরা ভারত থেকে অবৈধ্য পথে শাড়ি, থ্রি-পিচ ও টি-শার্টগুলো নিয়ে এসে ওই সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে একটি বাড়িতে রাখে। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারিদের। এমন সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল ঘটনাস্থল থেকে মালামালগুলো আটক করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়।