চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১২তম মীনা মিডিয়া অ্যাওয়াার্ড পেয়েছেন কুড়িগ্রামের চিলমারীর পলাশ মাহমুদ। রেডিও ক্যাটাগরিতে প্রতিবেদন বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ অ্যাওয়াড পান। মীনা মিডিয়া অ্যাওয়াড পুরস্কার পাওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার (০৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শিশু অধিকারবিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য এবারের আয়োজনে সর্বমোট ৫১ জনকে পুরস্কৃত করা হয়। শিশু অধিকার অর্জনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক উভয় ক্ষেত্রে সৃজনশীল মাধ্যম এবং সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালনের জন্য ২০০৫ সালে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু হওয়ার পর এ বছর ১২ বছরে পদার্পণ করে। এবারের আয়োজনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ইউনিসেফ বাংলাদেশের পক্ষে জিডুলা মাসিকু পুরস্কার প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, পুরস্কারের টাকা এবং সনদপত্র বিতরণ করেন। পলাশ মাহমুদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নওয়াব আলী দ্বিতীয় ছেলে। পলাশ মাহমুদ উক্ত অ্যাওয়াড পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থরের মানুষজন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।