• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এশিয়ায় জিকা ছড়িয়ে পড়ার শঙ্কা

জিকাসিসি ডেস্ক: এশিয়ায় জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)।

সিঙ্গাপুরে শতাধিক লোকের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া থাইল্যান্ডে এ ভাইরাসজনিত মাইক্রোসেফালিতে দু’জন নিশ্চিত আক্রান্ত হয়েছে।

বিশ্বের ৭০টি দেশে মশা-বাহিত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এসব দেশের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমপক্ষে ১৯টি দেশ রয়েছে।

হু’র পরিচালক মার্গারেট চান বলেন, বিশেষজ্ঞরা বর্তমানে এ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হু’র বার্ষিক আঞ্চলিক বৈঠকে তিনি আরো বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেক জটিল প্রশ্নের কোন উত্তর খুঁজে পাননি।’

জিকার ক্ষতিকর প্রভাব সাধারনত: ততটা না হলেও গর্ভবতী নারীদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে। এতে আক্রান্ত গর্ভবতী নারীরা অপরিণত মস্তিষ্কের বাচ্চা জম্ম দিতে পারে।
বিগত কয়েক দশক ধরে এশিয়ার দেশগুলোতে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও সর্বশেষ ব্রাজিল থেকে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ