• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দুই নারী বলেছেন, ট্রাম্প তাদের নোংরাভাবে স্পর্শ করেছিলেন।
এক নারী বলেছেন, প্রায় ৩ দশক আগে ট্রাম্প তাকে যৌন হয়রানি করেন। একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।
জেসিকা লিডস নামের এই নারী জানান, একটি ফ্লাইটে ট্রাম্পের পাশেই ছিলেন তিনি। একপর্যায়ে তাকে স্পর্শ করতে শুরু করেন ট্রাম্প।
ঘটনার সময় জেসিকার বয়স ছিল ৩৮ বছর। তিনি বলেন, সেদিন ট্রাম্পের আচরণ ছিল একটা অক্টোপাসের মতো। সেটা একটা হামলা ছিল।
নিউইয়র্ক টাইমস পত্রিকাকে অপর নারী রাচেল ক্রুকস বলেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে ট্রাম্প তাকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমো খান।
দুই নারীর অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে পুরোপুরি বানানো গল্প বলে অভিহিত করেছে ট্রাম্পের প্রচার শিবির। তারা বলছে, পত্রিকাটি ট্রাম্পের চরিত্র হনন করছে।
মিনডি ম্যাকগিলিভরে নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে পাম বিচ পোস্ট ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এই নারীকে বাজেভাবে স্পর্শ করেছিলেন ট্রাম্প। এ ঘটনায় তিনি ভড়কে গিয়েছিলেন।
মিস ওয়াশিংটন ২০১৩ ক্যাসান্ড্রা সার্লসের অভিযোগ প্রকাশ করেছে ইয়াহু নিউজ। এই নারীও ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ