• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

রাজধানীতে অস্ত্র-পাইরেটেড সিডিসহ আটক ৯

আটকঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল সংখ্যক পাইরেটেড সিডি-ডিভিডিসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল সংখ্যক পাইরেটেড এবং পর্ণো সিডি-ডিভিডিসহ নয় জনকে আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানাতে পারেননি তিনি।
মুফতি মাহমুদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রিয় নাটক-সিনেমা পাইরেসি করে বাজারজাত করে আসছিল। তারা বিভিন্ন ফৌজদারী অপরাধের সঙ্গে যুক্ত।
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ