• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

মেঘনায় নিখোঁজ ৪ ব্যবসায়ীর লাশ মিলেছে

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নীলাক্ষী চর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান রায়পুরা থানার পরির্দশক (তদন্ত) মাজহারুল ইসলাম।

মেঘনা নদীর ভাটখোলা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে নৌকা ডুবে গেলে ১২টি গরুসহ চার ব্যবসায়ী নিখোঁজ হন।

তারা হলেন আনোয়ার ফারাজি (৪৫), আবদুল হক (৩৫), ফরিদ মিয়া (৪৫) ও খলিল মিয়া (৩৫)।

এর আগে নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক কাজী নজমুজ্জামান বলেছিলেন, বুধবার সকাল থেকে ডুবুরি দল অভিযানে নেমে বেলা ১২টার দিকে নৌকাটি উদ্ধার করতে পারলেও ব্যবসায়ীদের খুঁজে পায়নি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।

পরির্দশক মাজহারুল বলেন, বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করার কিছুক্ষণ পর নিখোঁজ চারজনের লাশ পায় নীলাক্ষী চর এলাকায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ