• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

কিশোরগঞ্জে দোকানের ভিতরে ট্রাক!

kis-news-photo-14-10কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রণচন্ডি ইউনিয়নে কামালের ষ্ট্যান্ডে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭০২৯) নিয়ন্ত্রণ হারিয়ে তবার উদ্দিনের ছেলে মোহাব্বত আলীর গালামাল দোকানের ভিতর প্রবেশ করে। দোকানের সামনে দাড় করা একটি নতুন ফ্রিডম রানার ৫৫সিসি মোটর সাইকেলসহ দোকানটি লন্ডভন্ড হয়ে যায়। দোকানের সামনে বসে থাকা ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে অকিনুর রহমান (২২) নামে এক যুবক দোকানে খরচ করতে এসে ট্রাকের গতি দেখে পালিয়ে যাবার চেষ্টা করলেও ঘাতক ট্রাক তাকেও ধাক্কা দিলে ঘটনাস্থলে আহত হয়ে পড়ে থাকে। প্রত্যক্ষদর্শীরা আহত অকিনুর রহমানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে ট্রাকের ড্রাইভারকে আটক করতে পারেনি এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে সরিয়ে ট্রাক হেফাজতে রাখে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ