• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা একটি দুর্গমচরে ব্যাতিক্রম আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এফ,সি,ডি,আর,আর, প্রকল্প কারিতাস চিলমারী সহযোগীতায় দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, জিও/এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আবু হানিফার সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন কারিতাস চিলমারী অফিসের মাঠ কর্মকর্তা ভূতন মারান্ডী, ইউপি সদস্য মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, রুহুল আমিন মাঠ সংগঠক টিডিএস, জসিম উদ্দিন মাঠকর্মী ফ্রেন্ডশীপ প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ নেতা মাহফুজার রহমানসহ বিভিন্ন নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের দূর্যোগ বিষয়ে এক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নয়ারহাট ইউনিয়নের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য সচিব মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠানের দূর্যোগ বিশেষ অনুষ্ঠিত নাটকে প্রায় সকল বিষয় তুলে ধরে জনগনের সচেতনা বৃদ্ধির জন্য। উপস্থিত সকলে নাটকের দৃশ্য দেখে মুগ্ধ হন। নাটকটি পরিচালনা করেন গণনাটক টীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ