• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিজিটাল মার্কেটার সামিট অনুষ্ঠিত

image-2105সিসি ডেস্ক: ইউটিউবে ভিডিও মার্কেটিং বিষয়ক নানা পরামর্শ, সফলতার গল্প এবং আড্ডার মধ্য দিয়ে শনিবার রাজধানীর বাংলামটর বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল মার্কেটার সামিট’ শীর্ষক মিটআপ।
ইউটিউবের কল্যাণে ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কেননা ভিডিওর মাধ্যমে যে কোনো বিষয় দ্রুত এবং সহজে বোঝা যায়। ইউটিউবে এরূপ নানা বিষয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে আয়ও করা যায়। যারা ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করছেন, বা করতে চান তাদের নিয়ে অনুষ্ঠিত হলো এই সেমিনার।
আয়োজনে বক্তারা ভিডিও মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও সফলতা নিয়ে নানা দিক তুলে ধরেন। এছাড়াও তরুণদের জন্য ভিডিও মার্কেটিংয়ের গাইডলাইন ও পরামর্শ প্রদান করেন।
দেশের জনপ্রিয় ভিডিও মার্কেটিং গ্রুপ যাফিডিজিটাল ডটকম ভিডিও মার্কেটিং এই মিটআপ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল তথ্য প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকশহর ডটকম।
আয়োজনে টিস্প্রিংয়ের কান্ট্রি ম্যানেজার জাফর হোসেন যাফি বলেন, নতুন অনেকেই ভিডিও মার্কেটিংয়ে আসতে চান। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ভুল পথে চলে যান। তারা যেন ভুল পথে না হাঁটেন সেজন্যই আয়োজন বলে জানান তিনি।
আরিফ হোসেন বলেন, ভিডিও মার্কেটিংয়ের কাজে কনটেন্ট বেশ গুরুত্বপূর্ণ। তাই টার্গেট দর্শকদের অনুভূতি বুঝে ভিডিও তৈরি করতে হবে। বিশেষ করে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করলে ভালো ফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মাসুম বিল্লাহ ভূঁইয়া, নাফিউর রহমান, লিমন পারভেজ, রেজাউল করিম, মোহাম্মদ আসিফ এবং মনির উজ জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ