
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন, জেলার সদর উপজেলার কুন্দপুকুর উত্তর বালাপাড়া গ্রামের ফারুক হোসেনের কন্যা রিয়া আক্তার (৮) ও আশরাফ হোসেনের কন্যা আশা মনি (৭)। নিহতেরা সম্পর্কে আপন চাচাত বোন। এ ঘটনাটি ঘটে আজ শনিবার সন্ধ্যার দিকে।
এলাকাবাসী জানায়, শিশু দুটি অন্য শিশুদের সাথে বাড়ীর উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে শিশু দুটি বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পরেও তাদের পাওয়া না গেলেও সন্ধ্যার দিকে পুকুরে লাশ ভেসে উঠলে এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে। কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।