• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে ২ সন্তানের জননী

picture-from-nilphamari-16-10-2016-1নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পরকীয়া প্রেমে পড়ে স্বামী, সন্তান ও সংসার রেখে বিয়ের দাবীতে গত ২ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অবস্থান করছেন। প্রেমিক হলেন, আপেল নামের এক বিবাহিত যুবক ও প্রেমিকা হলেন ২ সন্তানের জননী পঞ্চমী রানী রায়। ঘটনাটি ঘটেছে, জেলার ডোমার উপজেলার মটুকপুর পূর্বপাড়া গ্রামে।

জানা যায়, ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে আপেলের সাথে একই গ্রামের নব কুমারের স্ত্রী পঞ্চমী রানীর ৩ বছর যাবত পরকীয়া প্রেম চলে আসছিল। শনিবার বিকেলে পঞ্চমী রানী বিয়ের দাবীতে প্রেমিক আপেলের বাড়ীতে গিয়ে অবস্থান নেয়। পঞ্চমীকে দেখে আপেল বাড়ী ছেড়ে পালিয়ে যায়। পরে বাড়ীর লোকজন পঞ্চমীকে তাদের বাড়ী থেকে বের করে দেয়। এরপর পঞ্চমীর রাত কাটে আপেলের বাড়ী সংলগ্ন একটি পুকুর পাড়ের টং ঘড়ে। পঞ্চমী রানী জানায়, দীর্ঘ ৩ বছর যাবত আপেলের সাথে তার পরকীয়া প্রেম চলে আসছে। আমার স্বামী এবং দুটি সন্তান রয়েছে। আপেল আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্র“তি দিয়েছিল। সে আমাকে তার বাড়ীতে আসতে বলেছে তাই তার বাড়ীতে এসেছি।

এ ব্যাপারে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানায়, শুনেছি তাদের মধ্যে কয়েক বছর যাবত পরকীয়া প্রেম চলে আসছে। বিষয়টি সুরাহা না হলে আইনের আশ্রয় নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ