কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্বপ্ন প্রকল্পের উপজেলা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে স্বপ্ন প্রকল্পের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, ফুলবাড়ী থানা অফিসার ইনর্চাজ এবিএম রেজাউল ইসলাম,উপজেলা কৃষি কমকর্তা মাহবুবুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
স্বপ্ন প্রকল্পের মোহামুদুল হক ও আল মাহমুদ গত ২৪ মাসের প্রকল্পের সুবিধা ভোগীদের কর্মসংস্থান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।