• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ফুলবাড়ীতে প্রান কোম্পানীর মেয়াদ উর্তীন্ন ২ টন লুডুস জব্দ

pic-1মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান কোম্পানীর ২ টন মেয়াদ উর্তীন্ন লুডুস জব্দ ও বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করেছে ফুলবাড়ীর ভ্রাম্যমান আদালত।
দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালতের অভিযানের সময়, পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া গ্রামে, হাফিজা বেগমের বাড়ীতে অভিযান চালিয়ে এই লুডুস জব্দ করা হয়, এসময় মেয়াদ উত্তীন লুডুস বিক্রির দায়ে হাফিজা বেগমের নিকট জরিমানা আদায় করেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফুলবাড়ী উপজেলা র্নিবাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপদ্দীন এর মেয়ে হাফিজা বেগমের বাড়ীতে  অভিযান চালিযে প্রান কোম্পানীর দুই টন মেয়াদ উর্তীন্ন লুডুস জব্দ করে ও বিক্রির দায়ে উপরোক্ত জরিমানা আদায় করেন।
এদিকে প্রান কোম্পানীর ফুরবাড়ী রাঙ্গামাটি ফেক্টরীর ব্যাবস্থাপক প্রশাসন মোঃ আলতাব হোসেনে সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, জব্দকৃত মালামাল গুলো ফুলবাড়ী ফেক্টারীর নয়, বিক্রেতা বাইরে থেকে সংগ্রহ করেছে, যে গুলো কোম্পানী মাছের খাদ্য হিসেবে  বিক্রি করা হয়। অপর দিকে হাফিজা বেগমকে এ লুডুসের ব্যাপারে জিঙ্গেস করলে তিনি বলেন আমি নাটোর থেকে ৫৪ হাজার টাকার ২টন লুডুস কিনে এনেছিলাম বিক্রির জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ