• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খাদিজার ডান হাতের সফল অস্ত্রোপচার

jসিসি নিউজ: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অর্থোপেডিক সার্জন মেজবা উদ্দিন আহম্মেদ।

সোমবার সন্ধ্যায় খাদিজার হাতের অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, খাদিজার ডান হাতের অপারেশন সফলভাবে শেষ করতে পেরেছি। তবে তার বাম হাত অবশ থাকায় ওই হাতে অস্ত্রোপচার করা হয়নি। তার বাম হাতে ফিজিওথেরাপির মাধ্যমে চেতনা ফিরিয়ে আনার পর অস্ত্রোপচার করা হবে।

অপারেশন শেষে খাদিজাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে বলে জানান তিনি।

খাদিজার বড় ভাই শাহিন আহমেদ সাংবাদিকদের বলেন, খাদিজা চোখ খুলে তাকাচ্ছে। আমরা ডাক দিলে সাড়াও দিচ্ছে। কথা বলতে পারছে না, তবে চেষ্টা করছে। চিকিৎসকরা বলছেন, অক্সিজেন সরবরাহ করার জন্য তার গলায় যে নল স্থাপন করা হয়েছে সেটি সরিয়ে দিলে সে হয়তো কথা বলতে পারবে। এটি আগামী এক সপ্তাহের ভেতরে করা হবে।
এর আগে সোমবার দুপুর ২টার দিকে খাদিজাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বিকাল পাঁচটার দিকে তার অপারেশন শেষ হয়।

গত তিন অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বদরুল আলম খাদিজাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে সেখান থেকে ঢাকার স্কায়ার হাসপাতালে নিয়ে আসেন। চার অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে রাখা হয় লাইফ সার্পোর্টে। গত বুধবার সকাল ৯টায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ