• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পথ দেখাবে: কিম

কিমসিসি নিউজ: দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের প্রশংসা করে বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্ট বলেছেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন‌্যান্য দরিদ্র দেশগুলোও সুফল পাবে বলে তিনি আশা করছেন।
বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আজ সোমবার ঢাকায় এক গণবক্তৃতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‌্যে জিম ইয়ং কিম এ কথা বলেন।
বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্ট আরও বলেন, মাত্র এক বছরের মধ‌্যে পৃথিবীতে ১০ কোটি মানুষকে অতিদারিদ্র‌্যতা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
বিশ্ব ব‌্যাংকের হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে ক্রয়ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার যেখানে ১৩ দশমিক ৮ শতাংশ ছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব‌্যাহত থাকায় তা ২০১৫-১৬ অর্থবছরে ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশের এই অর্জনকে ‘চমৎকার’ আখ্যা দিয়ে তিনি আশা করছেন, এই অভিজ্ঞতা অন‌্যান্য দেশের মধ‌্যেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে ।
নারী স্বাস্থ‌্যকর্মীদের দল গড়ে তুলে বাংলাদেশে ডায়রিয়ার মত রোগের প্রাদুর্ভাব মোকাবিলার কথা স্মরণ করেন জিম ইয়ং কিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ