• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

moulvibazar-pbc-mitar-rider-pic-3শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাকুরী স্থায়ীকরণ ও মেয়াদ বাড়ানোর দাবীতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি পালন করেছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ৩ বছর মেয়াদে চুক্তি ভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ৩ বছর পর পর চাকুরী নবায়ন করে তাদের কর্মক্ষেত্রের সুযোগ দিয়ে আসলেও হঠাৎ করে সমিতি তাদের নবায়ন বন্ধ করে দেয়ায় ইতিমধ্যে অনেকেই হয়েছেন চাকুরী ছাড়া। আর চাকুরী থেকে বাতিল হওয়ার অপেক্ষায় রয়েছেন আরো প্রায় ১২০ জন। এ বস্থায় এই বেকারত্বে তাদের পরিবারগুলো নিস্ব হয়ে পড়বে। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পুনরায় চাকুরী স্থায়ী করার দাবীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কশন করে মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে অবস্থান করে এ কর্মবিরতির ডাক দেয় তারা। এ সময় মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা ঐক্য পরিষদের নেতা বেলাল আহমদের সভাপতিত্বে বক্তব্যদেন মাসুদ পারভেজ ও আনিসুর রহমান প্রমুখ। সভায় বক্তারা জানান, ৫৫ বছর বয়স পর্যন্ত চাকুরী করার প্রজ্ঞাপন থাকলেও এক শ্রেণীর অসাধু কর্মকর্তার কারণে এ ভুল সিন্ধান্ত নেয়া হয়েছে। অভিলম্বে তা বাতিল করত হবে। আর এ দাবী না মানলে তারা ভবিষতে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দিবেন। এ বিষয়ে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু ইতিমধ্যে বেশ কয়েকজনের চাকুরী নবায়ন না হওয়ার সত্যতা স্বীকার করে জানান, এটি আরইবির সিন্ধান্ত। তবে তিনি আরো জানান, দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে। এই মুহুর্তে লোকবল কমানো হলেও ভবিষতে লোকবল বাড়বে, তখন তাদেরই আবার ডাকা হবে। এদিকে দুপুরে মৌলভীবাজার পবিসির স্টাফ মিটিং রোমে এ বিষয়ে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের নিয়ে মৌলভীবাজার পবিসির জেনারেল ম্যানেজার  দ্বি-পক্ষিয় এক বৈঠক করেন। বৈঠকে তিনি তাদের বক্তব্য শুনেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ