নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে নুরন্নবী (২৫) নামের এক পান দোকানদার আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানান ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু।
ইউপি চেয়ারম্যান মানু জানান, এর আগে সামবার রাত সাড়ে ১২ টার দিকে সাংসারিক কলহের জের ধরে ডোমার সদর ইউনিয়নের আন্ধারুর মোড়স্থ নিজের পান দোকানে সে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায় আতœাহত্যার চেষ্টা করে নুরন্নবী।
পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যায় নুরন্নবী। সে একই ইউনিয়নের জলপাখুরি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা আহমেদ রাজিউর রহমান রাজু বলেন, লোক মুখে শুনেছি পান দোকানদার নুরন্নবী ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।