• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

ডোমারে বনবিভাগের গাছ কাটল পল্লী বিদ্যুৎ সমিতি

nilphamariনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বন বিভাগের রাস্তার গাছ কোন অনুমতি ছাড়াই কেটে নিয়ে গেছে নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস। বুধবার দুপুরে উপজেলার আন্ধারুর মোড় নামকস্থানে এই ঘটনা ঘটে। এনিয়ে সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। উপজেলার সদর ইউনিয়নের আন্ধারুর মোড় এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাধীন জোনাল অফিসের সামনে বন বিভাগের আটটি মেহগনি গাছ কেটে নেয় নীলফামারীর পলী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের শ্রমিকরা। পরে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে বন বিভাগকে জানালে তারা ঘটনাস্থলে এসে গাছ উদ্ধার করে। নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল হোসেন জানান, গত ২/১ মাসে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছের সংস্পর্শের কারনে ১১/১২ জন মানুষ মারা গেছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দুঘর্টনা এড়াতে উপরের নির্দেশে গাছ কাটা হয়েছে। বনবিভাগের অনুমতি নেওয়া হয়নি। আসলে অনুমতি নেওয়া উচিৎ ছিল। বিষয়টি এত বড় হবে বুঝতে পারিনি। ডোমার বনবিভাগের ফরেষ্টার শহিদুল রহমান গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের কাছে কোন অনুমতি নেয়নি। সদর বিট কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ