• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজশাহীতে ১৫টি মানব কংকাল উদ্ধার

রাজশাহীরাজশাহী: রাজশাহীতে চোরাচালানের উদ্দেশে আনা ১৫টি মানব কংকালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ২ কংকাল পাচারকারীকে  আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশকাটা ঘর থেকে এ সব কংকাল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার নিশিপদ ডোমের ছেলে বিপন কুমার ডোম (৫৩) এবং একই এলাকার মৃত পাঁচু রবি দাসের ছেলে নিরেন রবি দাস (৪২)।
জানা যায়, পাচারের উদ্দেশ্যে ভারত থেকে ১৫টি মানব কংকালের খুলিসহ বিভিন্ন অংশ এনে রামেক হাসপাতালের লাশকাটা ঘরে রাখে চোরাকারবারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) আল আমিন হোসাইন ও এসআই মো. মাহবুব হাসানে নেতৃত্বে গোয়েন্দা পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপন ও নিরেন রবিকে কংকালসহ হাতেনাতে আটক করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ