• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা চা বিক্রেতা এখন পোশাকের মডেল

_91974415_cu-kebfuiaesgw0_39849আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সুদর্শন এক চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। শুধু পাকিস্তানেই নয়, এমনকী বৈরী প্রতিবেশী ভারতেও। সেই চা বিক্রেতা আরশাদ খানকে একটি পাকিস্তানি কোম্পানি তাদের পোশাকের মডেল করেছে।
নীল রঙা চোখের এই যুবক চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে – এই রকম একটি ছবি কোনো একজন ক্রেতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যায় আরশাদ খান।
একটি পাকিস্তানি প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের পণ্যের মডেল হওয়ার জন্য জন্য আরশাদ খানের সঙ্গে চুক্তি করেছে। তাদের শার্ট পরা আরশাদ খানের ছবি ইতোমধ্যে অনলাইনে পোষ্ট করা হয়েছে।
১৮ বছর বয়সী আরশাদ খানকে নিয়ে পাকিস্তান আর ভারতের সোশ্যাল মিডিয়ায় গত কদিন ধরে মাতামাতি চলছে।
টুইটারে তার এই ছবি শেয়ার করছে এবং মন্তব্য করছে মূলত ভারত এবং পাকিস্তানের হাজার হাজার মেয়ে।
অনেক নারী এমন মন্তব্যও করছেন – এই চা-ওয়ালা তার চায়ের চেয়েও হট অর্থাৎ গরম। অনেকে লিখছেন – আরশাদই পারেন ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে।
রশিদ আবুবকর নামে পাকিস্তানের একজন তার টুইটার পাতায় ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আরশাদ খানের ছবি পাশাপাশি রেখে পোষ্ট করেছেন। প্রধানমন্ত্রী মোদীর ছবির ওপরে লিখেছেন — ভারতের চাই-ওয়ালা এবং আরশাদের ছবির ওপরে লিখেছেন — পাকিস্তানের চাই-ওয়ালা। তার পোষ্টের শিরোনাম ছিল — সার্জিকাল স্ট্রাইক ফ্রম পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ