চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট-আইএপিপি (মৎস্য অধিদপ্তরের অংশ) প্রকল্পের আওতায় আধানিবিড থাই কৈ চাষ প্রদর্শণী উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের দাসপাড়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার ওয়ালী উল্লাহ মোল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আজগর আলী সরকার। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৈশলী মোঃ নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চিলমারী গোলাম মোস্তফা, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জেলে ফুলেল চন্দ্র দাস প্রমুখ।