দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে ব্যবসায় উন্নয়ন সভা-২০১৬ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে স্থানীয় এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট এন্ড দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ওয়েষ্টার্ণ রিজিওন ইনচার্জ আলহাজ্ব মো. ফরিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা। কোম্পানীর দিনাজপুর সাউথ সাংগঠনিক অফিস ইনচার্জ মো. আব্দুল হাফেজ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর জোন ইনচার্জ হাফেজ মো. রমজান আলী, কোম্পানীর জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট ও সেতাবগঞ্জ জোন ইনচাজ মো. ইসমাঈল হোসেন, কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট ও ঠাকুরগাঁও জোন ইনচার্জ মো. আব্দুর রশিদ, কোম্পানীর সেতাবগঞ্জ জোনের বিসি অধ্যাপক মো. তরিকুল ইসলাম, কোম্পানীর বিসি ও পঞ্চগড় সাংগঠনিক অফিস ইনচার্জ মোছাঃ শাহিদা খাতুন, কোম্পানীর বিসি এন্ড ঠাকুরগাঁও সদর সাংগঠনিক অফিস ইনচার্জ মো. এনামুল হক, কোম্পানীর দিনাজপুর জোনের বিসি মো. আবু হানিফ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ওয়েষ্টার্ণ রিজিওন ইনচার্জ আলহাজ্ব মো. ফরিদ হোসেন ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে উপস্থিত প্রতিটি কর্মকর্তাকে নির্ধারিত টার্গেট পূরনে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে কোম্পানীর বিসি, বিএমসহ উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।