• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

‘আম্মা’ ডাকলেন খাদিজা

খাদিজাসিসি নিউজ: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বখাটের চাপাতির কোপে মারাত্মক আহত খাদিজা আক্তার নার্গিস ১৭ দিন পর এই প্রথম কোনো শব্দ উচ্চারণ করেছেন। তিনি তার মাকে দেখে ‘আম্মা’ বলে ডেকেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় এ তথ্য জানিয়েছেন খাদিজার মা মনোয়ারা বেগম।

মনোয়ারা বেগম জানান, খাদিজাকে দেখতে দুই দিন আগে ঢাকায় আসেন। বিকেলে তিনি খাদিজাকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় অনেক বার তিনি খাদিজার দিকে তাকিয়ে বলেন, ‘খাদিজা তুমি আমাকে চিনচোনি। বলতো দেখি আমি কে? ’ এভাবে কয়েকবার জিজ্ঞেস করার পর খাদিজা একবার ‘আম্মা’ বলেন।

মনোয়ারা বেগম আরও বলেন, দেশবাসীর দোয়ায় আমার মেয়ে খাদিজা আমাকে আজ আম্মা বলে ডেকেছে।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়েকে যে বখাটে হামলা করেছে, তার সুষ্ঠু বিচার হোক। তা না হলে খাদিজার মতো আরো অনেকেই বখাটেদের হামলায় শিকার হবে।

এদিকে স্কয়ার হাসপাতালে থাকা খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, খাদিজার জ্ঞান ফিরে আসছে। ব্যথার যন্ত্রণায় সে ছটফট করে। বাম দিকের অনুভূতি এখনও ফিরে আসেনি। ডান হাত, ডান পা অনবরত নাড়ছিল।

এর আগে খদিজার ভাই শাহিন আহমদ জানান, খাদিজাকে প্রোটিন খাওয়ানো হয়েছে। এতে কোনো সমস্যা হয়নি।

গত ৩ অক্টোবর খাদিজাকে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বখাটে বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে ওই দিন রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ