• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

দিনাজপুরে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

kriminashok-week-observerd-pic-001মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপশহর এলাকায় এ এম রেসিডেন্সিয়াল স্কুলে একটি শিশুকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, স্কুলের সভাপতি মো. আতাউর রহমান, অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবু চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. লিয়াকত আলী, ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানা মালা, স্বাস্থ্য সহকারী মো. জাহিদুল হকসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও অতিথি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে ২২ হতে ২৯ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপাী সারা দেশের ন্যায় দিনাজপুর পৌর এলাকায় অবস্থিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ বছর হতে ১২ বছর বয়সী প্রতিটি শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ