• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে

ইউপি নির্বাচনশেখ ফরিদ, পঞ্চগড় : পঞ্চগড়ের তিন উপজেলায় সদ্য বিলুপ্ত গাড়াতি, পুঠিমারী, কোট ভাজনী, দহলা- খাগড়াবাড়ী, বালাপাড়া,দইখাতা, নাজিরগঞ্জ ছিটমহলসহ ৩৬টি ছিটমহল অন্তভুক্ত হওয়ায় ৮টি ইউনিয়নে বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী হাওয়া। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে প্রত্যন্ত গ্রামাঞ্চল। বিলুপ্ত ছিটমহলের নতুন ভোটারদের ভোট দেয়ার আগ্রহ ও উৎসাহ নির্বাচনী আমেজকে চাঙ্গা করে তুলেছে। প্রার্থীরাও ভোটারদের নিজের দিকে টানতে রাত-দিন ছুটে চলছেন ভোটারদের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করায় ওই ইউনিয়ন গুলোতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিলুপ্ত ছিটমহলের নতুন নাগরিকদের ভোটাধিকার ও সীমানা নির্ধারণ জটিলতার কারণে পঞ্চগড়ের ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

স্থগিত থাকা এসব ইউনিয়ন পরিষদে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরকারি দল আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ স্বতন্ত্রপ্রার্থীরা জয়ের লড়াইয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছে।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার পঞ্চগড় সদর উপজেলায় ২টি (হাড়িভাসা ও হাফিজাবাদ), বোদা উপজেলার ৪টি (ময়দানদিঘী,
কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী ও মারেয়া বামনহাট) এবং দেবীগঞ্জ উপজেলার ২টি (চিলাহাটি ও টেপ্রীগঞ্জ) ইউনিয়ন পরিষদে নির্বাচন
অনুষ্ঠিত হবে।

এছাড়া বোদাসদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় একই দিনে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে
আওয়ামী লীগের ৯ জন, বিএনপি‘র ৯ জন, জাতীয় পার্টির ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ২১ জন প্রার্থীসহ মোট ৪২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৩২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ৯ টি ইউনিয়নে ৮১ টি
ভোট কেন্দ্রে ১ লাখ ৫০ হাজার ৬’শ ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে বিলুপ্ত ছিটমহলের ৮ হাজার ৯’শ ৩৫ জন ভোটার এবার তাদের জীবনের প্রথম ভোট দেবেন। ছিটমহল বাসীদের সাফ কথা যারা তাদের এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবেন তাকেই তারা তাদের জীবনের প্রথম ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বিলুপ্ত ছিটমহল ও সাধারণ ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যারা অবদান রাখবেন ও সৎ ও যোগ্য ব্যক্তিকে আমরা
ভোট দেব। পঞ্চগড় সদর উপজেলার ২টি (হাড়িভাসা ও হাফিজাবাদ), বোদা উপজেলার ৪টি (ময়দানদিঘী, কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী ও মারেয়া বামনহাট) এবং দেবীগঞ্জ উপজেলার ২টি (চিলাহাটি ও টেপ্রীগঞ্জ) ইউনিয়ন পরিষদে (আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী) বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা মাঠ পর্যায় থেকে অবদান রাখবো। সাধারণ মানুষ আমাদের ভোট দেবেন ইনশা আল্লাহ। বিজয় আমাদের নিশ্চিত। (বিএনপি মনোনিত চেয়াম্যান প্রার্থীরা জানান, স্থানীয় লোকজনের বিপুল উৎসাহে আমরা প্রার্থী হয়েছি। আশা করি এবারের নির্বাচেন ধানের শীষ মার্কায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাতীয়পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা বলেন, জাতীয় পার্টির ঐতহ্যবাহী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছি। সাধারণ মানুষ আমাদেরকে নির্বাচিত করবে । একই কথা বললেন স্বতন্ত্র প্রাথীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ