• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

সৈয়দপুর ও ডোমারে বিষপানে স্কুল ছাত্রী ও যুবকের আত্মহত্যা

আত্মহত্যানীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মুক্তিরানী রায় (১৬) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মুক্তিরানী ইদুরমারা গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। গতকাল শুক্রবার রাতে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামে ঘটনাটি ঘটে। সে শালমারা গ্রামের ভোলানাথের মেয়ে ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। পরিবারের লোকজন জানান, শুক্রবার রাতে সকলের অগোচরে সে বাড়ীতে রাখা ইদুরমারার গ্যাসের ট্যাবলেট খায়। তার গোঙ্গানীর শব্দে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে কি কারনে সে ইদুরমারা গ্যাসের ট্যাবলেট খেয়েছে বিষয়টি কেউ বলতে পারছে না। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারেছুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ রবিবার মর্গে প্রেরন করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। অপরদিকে জেলার সৈয়দপুরে আজ শনিবার দুপরে বিষপানে শুকারু (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তার বাড়ী উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী গ্রামে। সে ওই এলাকার দবির উদ্দিনের ছেলে। পারিবারিক কলহের জেরে শুকারু কীটনাশক পান করে। বিষপানের সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ