• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

বাংলাদেশের শ্রেষ্ঠ এসিল্যান্ড ঝিনাইদহের উসমান গণি

aciland-usman-goni-pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধিঃ নাগরিক সেবায় বাংলাদেশের শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার লাভ করেছেন ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ উসমান গণি। ঢাকার International Convention City Bashundhara এ আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর সমাপনী দিনে অনুষ্ঠানের শুক্রবার রাত ১০ টার সময় প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মোঃ উসমান গণির হাতে এ পুরষ্কার তুলে দেন।
তথ্যপ্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। কর্মক্ষেত্রে সৎ ও পরিচ্ছন্ন সরকারী কর্মকর্তা হিসেবে তিনি ইতিমধ্যে দেশবাসির কাছে পরিচিতি লাভ করেছেন। তার এই পদক লাভে ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা খুশি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ