• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ডিপআই কেয়ার বিনামুল্যে চক্ষু সেবা

pic-2ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে দুস্থ রোগীদের চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার  শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালিত, আর্দশ বিদ্যাপীঠ এর উদ্দোগে ও ডিপ আই কেয়ার রংপুর এর সহযোগীতায়, সুজাপুর প্রাইমারী সরকারী বিদ্যালয় সংলগ্ন শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে এই চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।
ডিপ আই কেয়ার এর কো-অডিনেটর মোঃ বদরুল হাছান রাজু বলেন, ডিপ আই কেয়ার ফাউন্ডেশনের চিবিৎসক ডাঃ ফারুক হোসেনের নেতৃতে,¡ ৮ সদস্যর একটি চিকিৎসক দল, সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চক্ষু রোগীকে বিলামুল্যে চিকিৎসা প্রদান করেছেন, এর মধ্যে ৩০ জন রোগীর বিনামূল্য ছানী অপারেশন করা হয়েছে এবং ১০০ জনকে চশমা প্রদান করা হয়েছে। এছাড়া বাকিদের চিকিৎসা পত্র প্রদান করা হয়েছে।
এ সময় রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি প্রবীন শিক্ষক অবিনাস চন্দ্র রায়,সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র, সেবাশ্রমের বর্ম্মচারী উজ্জল বর্ম্মচারী,আর্দশ বীদ্যাপীঠের অধ্যক্ষ স্বপন কুমার রায় উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী সহ আশ-পাশ এলাকার রোগীরা বিনা মুল্য চক্ষু সেবা নিতে সকাল থেকে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রঙ্গনে এসে ভিড় করতে দেখা গেছে।ডিপ আই কেয়ার রংপুর প্রতিবৎসর দিনাজপুরের ১৩টি উপজেলায় বিনামূল্যে চক্ষুসেবা দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ