নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেছে উপজেলা জাতীয় পাটির নেতাকর্মীরা।
রোববার বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ঘেরা করে সেখানে সমাবেশ করে। শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তৃতা দেন কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সহসভাপতি আলতানুর রহমান, উপজেলা যুবসংহতির সভাপতি সায়েদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নিতাই ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি লেবু মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, অর্থের বিনিময়ে একটি চক্র প্রভাব খাটিয়ে জামায়াত এবং বিএনপির লোকদের ওই কর্মসূচির ডিলার নিয়োগের প্রক্রিয়া চুড়ান্ত করেছেন। তালিকায় যাদের নাম এসেছে তাদের অনেকের ওই কর্মসূচির ডিলার হওয়ার যোগ্যতা নেই। তারা যাচাই বছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ডিলার নিয়োগের দাবি জানান।
এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পাটির সভাপতি রশিদুল হক রবিবার বিকেলে বলেন,‘ওই কর্মসূটিতে আজ ডিলার নিয়োগ প্রদানের কথা ছিল। তালিকা প্রকাশের আগে বিকেলে কিছু লোকজন বিক্ষোভ মিছিল করলে ওই ডিলার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়।’
অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখনও তালিকা দেখিনি। আওয়ামী লীগ এবং জাতীয় পাটির কিছু নেতাকর্মী কর্মসূচির ডিলার হতে চায়। তারাই আরো কিছু নেতাকর্মীকে ডেকে বিক্ষোভ মিছিল করেছে।’
উল্লেখ্য, ওই উপজেলায় ২২ হাজার পাঁচশ কার্ডের চাল বিতরণের জন্য ডিলার নিয়োগ হবে ৪৪ জন। ওই ৪৪ ডিলারের বিপরীতে আবেদন পড়েছে ১৩৯ জনের।
ছাত্রমৈত্রী নীলফামারী জেলার ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষার লড়াই অব্যাহত রাখো, সা¤্রাজ্যবাদ-মৌলবাদ-দুর্নীতি-সন্ত্রাস প্রতিহত করো শ্লোগানকে সমানে রেখে বাংলাদেশ ছাত্রমৈত্রী নীলফামারী জেলা শাখার ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নুর মোহাম্মদ খান, নীলফামারী জেলা কমিটির সভাপতি কমরেড তপন কুমার রায়, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রুহুল আলম ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সহ-সভাপতি ফারুক আহমেদ রুবেল বক্তব্য রাখেন।
জেলা ছাত্র মৈত্রীর সভাপিত সণজিৎ কুমারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য রাখেন ছাত্রমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক সুমন ইসলাম।