• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

দিনাজপুরে হাসপাতালের বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

মৃত্যুমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের তৃতীয় তলার বারান্দা থেকে নীচে পড়ে মো. মাহবুব আলম (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম দিনাজপুর শহরের নিমতলা এলাকার মৃত মোহাম্মদ আলীর  ছেলে।
নিহত মাহবুব সোমবার রাত ৩টায় পায়চারী করার জন্য বারান্দায় আসেন। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাড়িয়ে থাকার এক পর্যায়ে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়। হাসপাতালের তৃতীয় তলার শৈল্য বিভাগে ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. মো. আমীর আলী জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাহাবুব আলম মাদকাসক্ত ছিলেন। এ ব্যাপারে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে।
হাসপাতালের ওয়ার্ড বয় মো. মাসুদ জানান, ১৫ অক্টোবর আলসার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন  মো. মাহাবুব আলম।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রাতে নিহতের স্ত্রী পাশেই ঘুমিয়ে ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ