• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

গোপনে শুটিংয়ে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা

253001_1বিনোদন ডেস্ক: শাহরুখ খানের রইস ছবিতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান থাকছেন কি থাকছেন না—এই দ্বিধা কেটে গেছে। কারণ, গত শনিবার ভারতের রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ও প্রডিউসার গিল্ডের সভাপতি মুকেশ ভাটের বৈঠক হয়েছে।

বৈঠকে রাজ ঠাকরে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে নির্মাতাদের পক্ষে মুকেশ ভাট প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কোনো কাজ করবেন না তারা। কিন্তু মুক্তির অপেক্ষায় থাকা যেসব ছবিতে পাকিস্তানি তারকা আছেন, তাদের ছবি মুক্তির জন্য পাঁচ কোটি রুপি জরিমানা দেওয়ার বিধান দেন রাজ ঠাকরে।

ভারতের কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে আক্রমণ হওয়ার পর ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে এমএনএস। এমনকি নির্মাণাধীন কোনো ছবিতে পাকিস্তানি কেউ থাকলে সেই ছবির মুক্তিও আটকে দেওয়ার ঘোষণা দেয় দলটি।

রইস ছবির নায়িকা মাহিরা পাকিস্তানি হওয়ায় এই ছবির প্রযোজকদেরও জরিমানা দিতে হবে। তবে তাদের ক্ষেত্রে আরো একটি বাড়তি বিষয়ে খেয়াল রাখতে হচ্ছে আর সেটি হলো, মাহিরার নিরাপত্তা।

ছবিতে মাহিরার কিছু অংশের কাজ এখনো বাকি আছে। কিন্তু ভারতের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে কাজ করতে ঠিক নিরাপদ বোধ করছেন না এই অভিনেত্রী।

তাই এখন মাহিরাকে নিয়ে গোপনেই শুটিং চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন রইস-এর নির্মাতা ও প্রযোজকেরা। নিরাপত্তার স্বার্থে শুটিং লোকেশন, শুটিংয়ের সময়—সবকিছুই গোপন রাখা হচ্ছে।

রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের জানুয়ারি মাসে। এটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও গৌরী খান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ