• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

ফাঁসিহবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মুক্তাদির হোসেন নামে এক কৃষককে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভিন এই রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর গ্রামের ফরাশ উদ্দিন, আনিছ মিয়া, বজলু মিয়া, নুর ইসলাম ও জমসের মিয়া।

জানা যায়, ২০০২ সালের ২০ মে পূর্ব বিরোধের জের ধরে কৃষক মুক্তাদিরকে কুপিয়ে হত্যা করে একই গ্রামের আসামিরা। এ ঘটনায় মুক্তাদিরের ভাই মোশাহিদ ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার নির্ধারিত তারিখে দুই আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ