ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনকে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।মঙ্গলবার জেলা আওয়ামী লীগের আয়োজনে চৌরাস্তার কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগে, মহিলা লীগের নেতাকর্মীরা র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশির সভাপতিত্বে জেলা, থানা ও উপজেলার নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠাকুরগাঁওয়ের সন্তান রমেশ চন্দ্র সেন এমপিকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানান।