• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের মামলায় বখাটে লিটুসহ আটক ৩

victim-puja-mojomdar-pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পুজা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে এক বখাটে তরুণ লিটু (১৮)। সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসার ছাদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিপুল মজুমদার সোমবার রাতে ৫ জনকে আসামি করে মামলা করে। পরে পুলিশ গতরাত ১ টার পরে উপশহরপাড়ার নিজবাসা থেকে লিটুর দুলাভাই বাবুর ভগ্নিপতি, রুহুল ও তার স্ত্রী রুপাকে গেফতার করে বলে প্রতিবেশিরা সাংবাদিককে জানিয়েছেন। পরে মঙ্গল বার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে পুলিশ।
আহত পুজা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে। পুজা শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় পূজা ছাদে বসে ছিল। এ সময় লিটু নামের এক বখাটে বাড়ির পেছনের গাছ বেয়ে উপরে উঠে তাকে ছুরকাঘাত করে।
পুজার চিৎকারে পরিবারের সদস্য দৌড়ে এলে লিটু পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূজার ভাই রিপন মজুমদার জানায়, গত একবছর হলো এলাকার বখাটে তরুণ লিটু তাকে উত্ত্যাক্ত করে আসছিল। সম্প্রতি পূজার একটি বিয়ের কথা চলছে। এরই মধ্যে লিটু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে জখম করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বখাটে লিটুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
অপরদিকে, উপশহর পাড়ার জয়নাল আবেদিন সাংবাদিককে বলেন,পুজা ও লিটুকে নিয়ে কিছুদিন পুর্বে একটি ঘটনায় পাড়ার প্রভাবশালীরা পাঁচ হাজার টাকা জরিমানা করে।
এ ব্যাপারে পুজার বাবা বিপুল সজুমদার সাংবাদিককে বলেন, আমার মেয়ের গলার চেন ছিনতায় করতে এসে বখাটে লিটু-পুজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এমপিকে হত্যার হুমকিদাতা রিপন অপহৃত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাস্তুহারা লীগের সাবেক সভাপতি রিপন জোয়ার্দ্দারকে তুলে নিয়ে গেছে অজ্ঞাতরা। শহরের আড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার দুপুরে অজ্ঞাত ৫/৬ জনের একটি দল তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
গত ১৪ আগস্ট জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নামে নিজে চিঠি পোস্ট করে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও নিজেকে হত্যার হুমকি দিয়ে দল থেকে বহিষ্কার হন রিপন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার বেশ কয়েক ঘণ্টা আগে থেকে শহরের নতুন বাজারের সামনে মাইক্রোবাস রেখে অপরিচিত বেশ কয়েকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা রিপন জোয়ার্দ্দারের বাড়িতে যায়।
সে সময় ওই ব্যক্তিরা রিপনের মাকে জিজ্ঞাসা করে সে কোথায় ? ওই সময়ই রিপন বাড়িতে প্রবেশ করলেই অজ্ঞাত ব্যক্তিরা জোরপূর্বক রিপনকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।
এ ঘটনার বেশ কিছুদিন আগে ডিবি পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তাকে তুলে নেওয়ার চেষ্টা করলে রিপন তাদের চ্যালেঞ্জ করলে পরে তারা পালিয়ে যায়।
এরপর প্রায়ই রিপনকে অপহরণ করে নিয়ে হত্যা করা হবে বলে মোবাইল ফোনে হুমকি দিত অজ্ঞাতরা। রিপন কালীগঞ্জ থানায় একটি জিডি করেন।
ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই মকলেছুর রহমান জানান, তাদের কোনো টিম কালীগঞ্জে অভিযানে যায়নি বা রিপন জোয়ার্দ্দার নামে কাউকে আটকও করেনি।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিককে বলেন, কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে এটা শুনেছেন। সিসি ক্যামেরার ফুটেজে মাইক্রোবাস ও তার নম্বর দেখা গেলে অপহরণ নাকি অন্য কোনো বিষয় তা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ