• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগের গুরুত্বপূর্ণ পদে ভাই-বোন

253107_1সিসি নিউজ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের বোন শামসুন নাহার চাঁপাকে নতুন কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদকের পদ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ দুটি পদে স্থান পেলেন দুই ভাই-বোন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নের সময় থেকেই ছাত্ররাজনীতির হাতে খড়ি চাঁপার। তিনি শামসুননাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল।

এরপর সরকারি চাকরিতে যোগদান করেন টাঙ্গাইলের ধনবাড়ির এই কৃতী সন্তান। তথ্য কমিশনের অধীন গণযোগাযোগ ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে গত বছর অবসরে যান শামসুন নাহার চাঁপা। অবসর থেকে আবার রাজনীতিতে সক্রিয় হওয়া চাঁপা ব্যক্তিগত জীবনে চিরকুমারী।

ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ শিক্ষাবিষয়ক সম্পাদক পদে আগে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পদোন্নতি পেয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।

নতুন দায়িত্ব বিষয় পাওয়া বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাঁপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠজনরা জানান, তিনি ব্যক্তিগত কাজে বর্তমানে ভারত সফরে রয়েছেন।

জানতে চাইলে চাঁপার জ্যেষ্ঠ সহোদর আব্দুল হালিম বলেন, ‘এক ভাই সভাপতিমণ্ডলীর সদস্য, আরেক বোন কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক- এটি আমাদের জন্য গর্বের বিষয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ