• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

নিহতগাইবান্ধা: গাইবান্ধায় মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫৬) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৯ যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলামের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে।

স্থানীয় লোকজন জানান, গাইবান্ধা থেকে নান্নু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়া যাচ্ছিল। বাসটি গোবিন্দগঞ্জের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী জহুরুল ইসলামের মৃত্যু হয়। এ ছাড়া বাসে থাকা আরও ৯ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ