• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

ধর্ষক সাইফুল ৭ দিনের রিমান্ডে

সিসিসিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক কৃষ্ণকমল শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। গত মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার চৌধুরী জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

বৃহস্পতিবার শিশু ধর্ষক সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলকে আদালতে হাজির করে দুপুর আড়াইটায় শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এসআই আনিসুর রহমান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাকে পার্বতীপুর থানায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট এলাকার তকেয়াপাড়া গ্রামের পাঁচ বছরের শিশুকন্যাকে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে গেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সুবল চন্দ্র দাস। গত বুধবার ভোর ৬টায় তাকে বাড়ির পার্শ্ববর্তী হলুদক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ