পাবনা: পাবনার সাথিয়া উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠনের আঞ্চলিক কমান্ডার বিপলুসহ (৪০) দুজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার আতাইকুলা থানার গয়েশবাড়ির প্রাইমারি স্কুলে কাছে এ ঘটনা ঘটে।
নিহত বিপলু চরমপন্থী সংগঠন ‘নকশালের’ আঞ্চলিক কমান্ডার এবং ময়েন (৩৫) তার সহযোগী।
আতাইকুলা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার গয়েশবাড়ির প্রাইমারি স্কুলে কাছে অভিযানে যায়। সেখানে চরমপন্থী সংগঠন ‘নকশাল’ আঞ্চলিক কমান্ডার বিপলু ও ময়েনসহ তার সহযোগীরা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের লাশ পাওয়া যায় বলে জানান ওসি।