কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী জালাল উদ্দিন বলেন, শুক্রবার রাত ১টার দিকে গোবিন্দপুর এলাকায় মিরপুর-ভেড়ামেরা সড়কে একদল লোক ডাকাতি করছিল বলে তাদের কাছে খবর আসে। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র, হাঁসুয়া, বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলেও জানান ওসি।