দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ ও কাহারোল এডিপির উদ্যোগে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টিকর্মীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বাঁশেরহাটস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাস্থ্য ও পুষ্টি বিষয় কার্যক্রম বাস্তবায়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ ও কাহারোল এডিপির সিনিয়র এডিপি ম্যানেজার এডভেন্ট ট্রিপলেন্ড, প্রোগ্রাম অফিসার ডিপিএ জুলিয়ান বিশ্বাস, ডা. জামিল আহমেদ, মনিটরিং অফিসার মো. সোহরাব হোসেন, প্রোগ্রাম অফিসার ডিপিএ যোসেফ, হেল্থ অর্গানাইজার সাফিয়া মুর্মু প্রমূখ।
বিষয়ভিত্তিক প্রশিক্ষণে বীরগঞ্জ ও কাহারোল এডিপির ৭৩ জন স্বাস্থ্য ও পুষ্টিকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর বিকেল ৪টায় প্রশিক্ষণ সমাপ্ত হয়।