• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

খানসামায় প্রকাশ্যে ধূমপান করায় ৬ জনের অর্থদন্ড

ভ্রাম্যমান-আদালতখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর খানসামায় প্রকাশ্যে ধূমপান করায় ৬ জনকে অর্থদন্ডে দন্ডিত করছে ভ্রামমাণ আদালত।
শনিবার (২৯ অক্টোবর) খানসামা উপজেলাকে মাদকমুক্ত ও প্রকাশ্য ধুমপান বন্ধ করার লক্ষ্যে সকাল থেকে বিকাল পযর্ন্ত খানসামা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান। এ সময় প্রকাশ্য ধুমপানকারী ৬ জনকে অর্থ জরিমানা করেন এবং প্রকাশ্যে ধূমপান না করার জন্য জনসাধারনের প্রতি আহব্বান জানান তিনি।

সরকারী কাজে বাধা দেওয়ায় যুবকের কারাদন্ড

উপজেলায় সরকারী কাজে বাধা দেওয়ায় মো. জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। সে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া বাজার গ্রামের আশরাফ আলীর ছেলে।
খানসামা থানার এসআই মাহে আলম জানান, শনিবার বিকালে ভাবকী ইউনিয়ন ভূমি অফিসের দেওয়াল নিমাণের্র সময় দন্ডিত যুবক মিস্ত্রিদের বাধা দেয় ও দেওয়ালের একটি অংশ ভেঙে ফেলে। এঘটনা তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান জানতে পেরে দ্রুত ঘটনা স্থলে গিয়ে তাকে আটক করে অফিসে নিয়ে এসে ভ্রামমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ