• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন |

‘উন্নয়ন চাইলে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে’

img_1124শরীফুল ইসলাম, চাঁদপুর: আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজিকে বিজয়ী করার লক্ষে শনিবার প্রচার-প্রচারণার সমাপনি দিনে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকগুলোতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা অংশ নেন।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইউনিয়নের ৮৩ নং উত্তর পূর্ব সাবদী সপ্রবি মাঠ, রাণীর বাজার ও ফরাক্কাবাদ স্কুল মাঠসহ একাধিক স্থানে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দশে এখন উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে একটি উন্নয়নে মডেল রাষ্ট্র। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে এই ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আমরা কথা দিচ্ছি আগামি ৩১ অক্টোবর আপনারা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পারলে এই ইউনিয়নের এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।
তিনি আরো বলেন, নৌকা কোনো ব্যাক্তির প্রতিক নয়, এটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের বৃহত্তর আওয়ামীলীগের প্রতিক। দলের সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগের কেউ যদি নৌকা বিপক্ষে কাজ করে তবে সাংগঠনিকভাবে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান শেখে ও জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি দেলোয়ার হোসেন রতনের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদোস মোরশেদ জুয়েল, আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদ ফারুক ভূইয়া ও নৗকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিজি, জেলা যুবলীগ নেতা গাজি আ. গণি, বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকউল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক হান্নান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মিজান মিঝি, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দীপু মিজি, সহ-সভাপতি জাকির হোসেন বহরদার, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গির হোসেন নবীর, যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার প্রমুখ। এছাড়াও এসময় জেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ